অবৈধ খননের বিরুদ্ধে অভিযান, বাজেয়াপ্ত ৪ ট্রাক
কাঠুয়া, ৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চালাল খনি দফতর। একইসঙ্গে বেআইনি খনিজ পরিবহনের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে চারটি ট্রাক বাজেয়াপ্ত করেছে দফতর। শুক্রবার খনি দফতর সূত্রে জানা গিয়েছ
অবৈধ খননের বিরুদ্ধে অভিযান, বাজেয়াপ্ত ৪ ট্রাক


কাঠুয়া, ৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চালাল খনি দফতর। একইসঙ্গে বেআইনি খনিজ পরিবহনের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে চারটি ট্রাক বাজেয়াপ্ত করেছে দফতর।

শুক্রবার খনি দফতর সূত্রে জানা গিয়েছে, গন্ডিয়াল এলাকায় বিশেষ নজরদারির সময় চারটি ট্রাককে আটক করা হয়। অভিযোগ, ট্রাকগুলিতে অবৈধভাবে খনিজ পদার্থ বহন করে প্রতিবেশী রাজ্য পঞ্জাবে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী সেগুলি বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

খনি দফতরের দাবি, জেলা খনিজ আধিকারিক বীরেন্দ্র সিং দায়িত্বভার গ্রহণের পর থেকেই অবৈধ খনন ও বেআইনি খনিজ পদার্থ পরিবহনের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande