সুতিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক, উদ্ধার দুই বন্দুক ও ১০ রাউন্ড গুলি
মুর্শিদাবাদ, ৭ আগস্ট (হি. স.) : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুতি থানার অরঙ্গাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি এলাকায় অভিযান
আগ্নেয়াস্ত্র উদ্ধার


মুর্শিদাবাদ, ৭ আগস্ট (হি. স.) : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুতি থানার অরঙ্গাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াজ হোসেন নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত ইয়াজ হোসেনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে সুতি থানার পুলিশ। শুক্রবার তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানার পাশাপাশি এগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

এর পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না বা কোনও বেআইনি অস্ত্র পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande