চড়া সুদে টাকা দেওয়ার অভিযোগ, মহিলা ও সন্তানকে আটকে নির্যাতনের দাবি; অভিযুক্ত অমরদীপ সাহা পলাতক
মালদা, ৭ আগস্ট (হি. স.) : চড়া সুদে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক মহিলা ও তাঁর সন্তানকে তুলে নিয়ে গিয়ে গোপন ডেরায় রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। শুক্রবার গোপন সূত্রে জানা গিয়ে
আমর্দীপ সাহা


মালদা, ৭ আগস্ট (হি. স.) : চড়া সুদে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক মহিলা ও তাঁর সন্তানকে তুলে নিয়ে গিয়ে গোপন ডেরায় রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। শুক্রবার গোপন সূত্রে জানা গিয়েছে, সুদের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় ওই মহিলা ও তাঁর পরিবারকে হুমকি এবং মারধর করা হয়। ঘটনার পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক অভিযোগ সামনে আসতেই অমরদীপ সাহা এলাকা ছেড়ে বেপাত্তা হয়েছেন বলে দাবি।

ইংরেজবাজারের পুরাটুলি বাঁধ রোডের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, প্রায় দেড় বছর আগে তিনি অমরদীপ সাহার কাছ থেকে ২ লক্ষ টাকা ১০ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন। পরে মূল টাকা পরিশোধ করা হলেও সুদ-সহ ২২ লক্ষ টাকা দাবি করে তাঁকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে মারধর এবং স্বামীর কাছ থেকে জোর করে বাড়ি লিখিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

ওই মহিলার দাবি, আগেও থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তিনি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জুলাই ও আগস্ট মাসেও আরও দুই মহিলা অমরদীপ সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের বিশ্বজিৎ ঘোষ বলেন, আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। বিজেপির বিশ্বজিৎ রায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande