অবৈধ দখলের বিরুদ্ধে নওয়াদা প্রশাসনের বড় পদক্ষেপ, ভাঙা হল ২৭টি দোকান
নওয়াদা, ৭ আগস্ট (হি.স.) : রাস্তার ধারে অবৈধ দখল, বেআইনি গাড়ি পার্কিং এবং নিয়ন্ত্রণহীন যান চলাচলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল নওয়াদা জেলা প্রশাসন। অভিযানে রাস্তার পাশে বেআইনিভাবে গড়ে ওঠা ২৭টি অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসক রবি
অবৈধ দখলের বিরুদ্ধে নবাদা প্রশাসনের বড় পদক্ষেপ, ভাঙা হল ২৭টি দোকান


নওয়াদা, ৭ আগস্ট (হি.স.) : রাস্তার ধারে অবৈধ দখল, বেআইনি গাড়ি পার্কিং এবং নিয়ন্ত্রণহীন যান চলাচলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল নওয়াদা জেলা প্রশাসন। অভিযানে রাস্তার পাশে বেআইনিভাবে গড়ে ওঠা ২৭টি অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়েছে।

জেলাশাসক রবি প্রকাশের নির্দেশে শুক্রবার এনএইচ-২০ এবং সংলগ্ন রাস্তার পাশে এই বিশেষ অভিযান চালানো হয়। জেলা পরিবহণ আধিকারিক রঞ্জিত কুমারের নেতৃত্বে খরাঁট মোড় এলাকায় প্রশাসনের দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাস্তা ও সংলগ্ন এলাকার সরকারি জমি দখল করে তৈরি করা প্রায় ২৭টি অস্থায়ী দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বেআইনি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬টি গাড়ির কাছ থেকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, বিশেষ অভিযানের মাধ্যমে এনএইচ-২০ এবং রাস্তার পাশে থাকা সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি পার্কিং, রাস্তার ধারে অবৈধ দখল এবং নিয়ন্ত্রণহীন যান চলাচল বন্ধ করতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানের আওতায় ৫ আগস্ট থেকে ১১ আগস্ট ২০২৬ পর্যন্ত মস্তানগঞ্জ থেকে খরাঁট মোড়, ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রামদেব মোড় থেকে মস্তানগঞ্জ এবং ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত হরদিয়া থেকে রামদেব মোড় পর্যন্ত এলাকায় নিয়মিত তল্লাশি ও উচ্ছেদ অভিযান চালানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande