প্রতি শুক্রবার মাঠে থাকবেন আধিকারিকরা, ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের
ভোপাল, ৭ আগস্ট (হি.স.): প্রতি শুক্রবার সরকারি দফতরে কোনও বৈঠক হবে না। ওই দিন সব আধিকারিককে জনতার মধ্যে থেকে সরকারি প্রকল্প ও পরিষেবার বাস্তবায়ন খতিয়ে দেখতে হবে। শুক্রবার ছিন্দওয়াড়ায় ''জন বিশ্বাস অভিযান''-এর সূচনা করে এমনই ঘোষণা করলেন মধ্যপ্র
প্রতি শুক্রবার মাঠে থাকবেন আধিকারিকরা, ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের


ভোপাল, ৭ আগস্ট (হি.স.): প্রতি শুক্রবার সরকারি দফতরে কোনও বৈঠক হবে না। ওই দিন সব আধিকারিককে জনতার মধ্যে থেকে সরকারি প্রকল্প ও পরিষেবার বাস্তবায়ন খতিয়ে দেখতে হবে। শুক্রবার ছিন্দওয়াড়ায় 'জন বিশ্বাস অভিযান'-এর সূচনা করে এমনই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব।

ছিন্দওয়াড়ার এফডিডিআই অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যে রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রশাসনিক বৈঠকের পরিবর্তে মাঠপর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে তার সমাধান করাই এই অভিযানের মূল লক্ষ্য। আগামী ৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রতি শুক্রবার এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষও পান, তা নিশ্চিত করতে আধিকারিকদের সরাসরি মানুষের কাছে যেতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় 'জন বিশ্বাস অভিযান' গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিভিন্ন শ্রেণির মানুষ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রদেশ সরকারও দরিদ্র, কৃষক, যুবক ও মহিলাদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি কর্মীদের পদোন্নতির প্রসঙ্গ তুলে তিনি জানান, বহু বছর ধরে আটকে থাকা পদোন্নতির প্রক্রিয়া সরকার এগিয়ে নিয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বাকি আধিকারিক ও কর্মীদের পদোন্নতিও সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। নিয়োগের বিষয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, পুলিশ বিভাগে ১৮ হাজারের বেশি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, যার মধ্যে এক হাজার চালকের পদ রয়েছে। এছাড়া ১০ হাজারের বেশি স্কুলশিক্ষক এবং সাত হাজারের বেশি কলেজের অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মধ্যপ্রদেশ কর্মমুখী শিক্ষা পর্ষদ বিভিন্ন দফতরে আরও ১৭ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত আড়াই বছরে এক লক্ষ নিয়োগ সম্পন্ন হয়েছে এবং আরও দুই লক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande