তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে পান্ডবেশ্বরের তৃণমূল নেতা বীর বাহাদুর সিং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার
দুর্গাপুর, ৬ আগস্ট (হি. স.): ভোট পরবর্তী হিংসার ঘটনায় অবশেষে ঝাড়খন্ড থেকে ধরা পড়ল খনি অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বীরবাহাদুর সিং পান্ডবেশ্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তথা বহুলা পঞ্চায়েতের উপপ্রধান। বৃহঃস্পতিবার তাক
তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে পান্ডবেশ্বরের তৃণমূল নেতা বীর বাহাদুর সিং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার


দুর্গাপুর, ৬ আগস্ট (হি. স.): ভোট পরবর্তী হিংসার ঘটনায় অবশেষে ঝাড়খন্ড থেকে ধরা পড়ল খনি অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বীরবাহাদুর সিং পান্ডবেশ্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তথা বহুলা পঞ্চায়েতের উপপ্রধান। বৃহঃস্পতিবার তাকে ঝাড়খণ্ডের মধুপুর থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিরোধী বিজেপিকর্মীদের ওপর অত্যাচার ও হিংসার অভিযোগ উঠেছিল। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ এবং বহু বেআইনি কাজকর্মের সঙ্গেও সে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। তোলাবাজির অভিযোগ ছিল। গত মে মাসে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হতেই পলাতক ছিল বীরবাহাদুর।

প্রায় দুই সপ্তাহ আগে বীর বাহাদুর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। যা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়। ওই ভিডিওতে তিনি দলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে চরম তোপ দাগেন এবং নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কর্মীদের কোনো খোঁজখবর না নেওয়ার অভিযোগ তোলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার বহু সাধারণ মানুষ সোশাল মিডিয়ার কমেন্ট বক্সে বীর বাহাদুরের অত্যাচার ও অন্যায়ের কথা তুলে ধরে নিজেদের ক্ষোভ উগরে দেয়।

নরেন্দ্রনাথ চক্রবর্তীর ছত্রছায়ায় পান্ডবেশ্বর ব্লক ও অন্ডাল এলাকায় তাঁর রাজনৈতিক ক্ষমতা আরও বৃদ্ধি পায়। স্থানীয়দের দাবি, রাজনীতির সুযোগ নিয়ে বীর বাহাদুর খুব কম সময়ে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন। গত পাঁচ বছর অন্ডাল এবং পাণ্ডবেশ্বরের বহু বেআইনি কাজকর্মের সঙ্গে নাম জড়িয়েছে এই বীর বাহাদুর সিং এর।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande