হরিদ্বারে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের প্রাণ বাঁচাল পুলিশ
হরিদ্বার, ৭ আগস্ট (হি.স.): হরিদ্বারে কাঁওয়াড় মেলার সময় গঙ্গা থেকে জল সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যেতে বসেছিলেন এক যুবক। কর্তব্যরত জল পুলিশের এক জওয়ানের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, হর
হরিদ্বারে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের প্রাণ বাঁচাল পুলিশ


হরিদ্বার, ৭ আগস্ট (হি.স.): হরিদ্বারে কাঁওয়াড় মেলার সময় গঙ্গা থেকে জল সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যেতে বসেছিলেন এক যুবক। কর্তব্যরত জল পুলিশের এক জওয়ানের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার কর্নাল জেলার সেক্টর-৪ এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সি রাজু জোধপুর ভবনের সামনে গঙ্গা থেকে জল সংগ্রহ করছিলেন। সেই সময় আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারান। এরপর তিনি গঙ্গার প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবতে শুরু করেন। ঘটনাটি নজরে পড়তেই সেখানে কর্তব্যরত জল পুলিশের আধিকারিক সানি কুমার দ্রুত পদক্ষেপ নেন। তিনি কোনও দেরি না করে গঙ্গায় ঝাঁপ দেন এবং সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে রাজুকে নিরাপদে উদ্ধার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande