বিহারে মাদক-সহ দুই পাচারকারী গ্রেফতার
আরারিয়া, ৭ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলার সিকটি থানার পুলিশ অভিযান চালিয়ে ১২.৬৩ গ্রাম মাদক (স্ম্যাক) সহ দুই নেপালি পাচারকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার বঙ্গালি টোলা গলি রোড এলাকা থেকে বাইক থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গ
বিহারে মাদক (স্ম্যাক) সহ দুই নেপালি পাচারকারী গ্রেফতার


আরারিয়া, ৭ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলার সিকটি থানার পুলিশ অভিযান চালিয়ে ১২.৬৩ গ্রাম মাদক (স্ম্যাক) সহ দুই নেপালি পাচারকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার বঙ্গালি টোলা গলি রোড এলাকা থেকে বাইক থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রোশন কুমার সিংয়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেই সময় বাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়। ধৃতদের মধ্যে একজনের নাম কৃষ্ণ কার্কি। তিনি নেপালের মোরং জেলার বাসিন্দা। অপর ধৃতের নাম প্রমোদ সাহানি। তিনি নেপালের আমরদহ থানা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতরা সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পর্কে তথ্য দিয়েছে।

ঘটনার পর সিকটি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande