নয়ডায় পণের দাবিতে হেনস্থার অভিযোগ, আত্মঘাতী গৃহবধূ
নয়ডা, ৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার দাদরি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার প
উত্তর প্রদেশে পণের দাবিতে হয়রানির অভিযোগ, আত্মঘাতী গৃহবধূ


নয়ডা, ৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার দাদরি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেওর তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করতেন। পরিবারের দাবি, সেই হেনস্থার জেরেই গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূ নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande