সোপোরে বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার শ্রমিক, তদন্ত শুরু
সোপোর, ৭ আগস্ট (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় এক শ্রমিককে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হারদুশিবা এলাকায় নিজের বাড়িতে ওই শ্রমিককে অচেতন
সোপোরে বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার শ্রমিক, তদন্ত শুরু


সোপোর, ৭ আগস্ট (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় এক শ্রমিককে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হারদুশিবা এলাকায় নিজের বাড়িতে ওই শ্রমিককে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাঁকে সোপোর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে (এসডিএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোপোর এসডিএইচ-এর মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande