চুঁচুড়ার ব্যান্ডেল বিদ্যামন্দির জুনিয়র বেসিক স্কুল পরিদর্শনে বিধায়ক সুবীর নাগ, বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ
আরামবাগ, ৭ আগস্ট (হি.স.): শুক্রবার চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল বিদ্যামন্দির জুনিয়র বেসিক স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের পরিকাঠামোর বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখে তিনি অভিযোগ করেন,
কুলের মধ্যে বইছে জল


আরামবাগ, ৭ আগস্ট (হি.স.): শুক্রবার চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল বিদ্যামন্দির জুনিয়র বেসিক স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের পরিকাঠামোর বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলা ও উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ে পড়াশোনা করা খুদে পড়ুয়াদের এমন পরিবেশে থাকতে হচ্ছে দেখে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। তাঁর বক্তব্য, শিক্ষা কোনওভাবেই অবহেলার বিষয় হতে পারে না। পড়ুয়াদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট মহলের নজরে এনে দ্রুত সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সুবীর নাগ। পাশাপাশি, চুঁচুড়া বিধানসভার শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন।

বিধায়কের এই পরিদর্শন ঘিরে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে বিদ্যালয়ে দ্রুত উন্নত পরিকাঠামো গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande