
কলকাতা, ৮ আগস্ট (হি.স.): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শনিবার উত্তর কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে ও হুগলি নদীর ধারে গঙ্গা পাড়ে নিমতলা ঘাট তৎসংলগ্ন এলাকায় বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করেন শ্রদ্ধা জ্ঞাপন করেন তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
উল্লেখ্য, বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী। এদিনই বাঙালি তার সত্ত্বাকেও হারিয়েছিল। নিজের প্রাণকে হারিয়েছিল বাংলা। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী শনিবার যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত