রাজ্যের শিল্পোন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ আলোচনাসভা
কলকাতা, ৮ আগস্ট (হি.স.): রাজ্যের আর্থিক স্থায়িত্ব, শিল্পের পুনরুজ্জীবন এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে যখন নীতিগত আলোচনা জারি, ঠিক সেই সময়ে - ‘পশ্চিমবঙ্গ: অর্থনৈতিক ও শিল্পোন্নয়ন এবং জনঅর্থ ব্যবস্থাপনায় উৎকর্ষের অন্বেষণ’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে হ
বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনাচক্র


কলকাতা, ৮ আগস্ট (হি.স.): রাজ্যের আর্থিক স্থায়িত্ব, শিল্পের পুনরুজ্জীবন এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে যখন নীতিগত আলোচনা জারি, ঠিক সেই সময়ে - ‘পশ্চিমবঙ্গ: অর্থনৈতিক ও শিল্পোন্নয়ন এবং জনঅর্থ ব্যবস্থাপনায় উৎকর্ষের অন্বেষণ’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে হায়ার অ্যান্ড স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল। শনিবার নিউটাউনে কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মশালায় মন্ত্রী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং রাজ্যের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের আধিকারিকেরা অংশগ্রহণ করেন।

এদিনের আলোচনাসভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত, শিল্প-বাণিজ্য ও উদ্যোগমন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। রাজ্যের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে উচ্চশিক্ষার প্রসারের উপর গুরুত্ব দেন তাঁদের সকলেই। আলোচনায় অংশগ্রহণ করেন আইআইএম কলকাতার প্রাক্তন অধ্যাপক ডঃ অম্বুজাক্ষ মোহান্তি এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডঃ শুভনীল চৌধুরী। গবেষণা ও অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে তাঁরা রাজ্যের উন্নয়নের গতিপথ, শিল্পক্ষেত্রের পরিবর্তন এবং সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য সুস্থ জনঅর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande