ট্রাফিক পুলিশের উদ্যোগে পানাগড়ের স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহ পালন
দুর্গাপুর, ৮ আগস্ট (হি. স.): রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। পড়ুয়া ও তাদের অবিভাবকদের সচেতনতায় এবার স্কুলে স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশের কাঁকসা ট্রাফিক বিভাগ। শনিবার পানাগড় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্
ট্রাফিক পুলিশের উদ্যোগে পানাগড়ের স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহ পালন


দুর্গাপুর, ৮ আগস্ট (হি. স.): রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। পড়ুয়া ও তাদের অবিভাবকদের সচেতনতায় এবার স্কুলে স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশের কাঁকসা ট্রাফিক বিভাগ। শনিবার পানাগড় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পালিত হল নিরাপত্তা সপ্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি কাঁকসা মহঃ আলি রেজা, এসিপি ট্রাফিক (পুর্ব) রাজকুমার মালাকার, কাঁকসা ট্রাফিক আইসি প্রবীর দত্ত, ট্রাফিক ওসি মহঃ আশরাফুল ইসলাম, কাঁকসা আইসি সন্দীপ দাস, কমনওয়েলথে সোনা জয়ী পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জী, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল শতদ্রু রায় চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্কুলের পড়ুয়া, অবিভাবকদের মধ্যে সড়ক ও ট্রাফিক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা হয়। সঠিক উত্তরদাতা পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়।

এদিন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, সারা দেশে দৈনিক গড়ে ৫০২ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তাই দুর্ঘটনা ঠেকাতে সচেতনতা দরকার। হেলমেট পরে মোটরবাইক চালানো, সিট বেল্ট পরে গাড়ি চালানো জরুরী। তিনি আরও বলেন, তবে আমাদের মানসিকতার বদল প্রয়োজন। এদিন হেলমেটবিহীন মোটরবাইক চালানো ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো কত'টা ঝুঁকিপূর্ণ, তারপর নাটক পরিবেশন করে পড়ুয়ারা।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande