
আরামবাগ , ৮ আগস্ট (হি.স): শনিবার আরামবাগ দৌলতপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আরামবাগ সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, দলীয় কার্যক্রম এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া, সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা। দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা এবং কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বিধায়ক ও দলীয় নেতৃত্বের পাশাপাশি মণ্ডল সভাপতি এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এদিনের বৈঠক কার্যত সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হয়ে ওঠে। আগামী দিনে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়া এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হয়।
বৈঠকে দলীয় নেতৃত্ব কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে সমন্বয় বজায় রাখার বার্তা দেন। এদিনের বৈঠক ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA