আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে আরামবাগে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবায় উপকৃত সাধারণ মানুষ
আরামবাগ , ৯ আগস্ট (হি.স.): আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে আরামবাগ পৌরসভার উদ্যোগে রবিবার ৩ নম্বর ওয়ার্ডের ভবঘুরে ভবনে আয়োজন করা হল এক স্বাস্থ্য শিবিরের। এই শিবিরে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পৌরসভা সূত্
আয়ুষ্মান ভারত সত্তা উপলক্ষে আরামবাগে স্বাস্থ্য শিবির


আরামবাগ , ৯ আগস্ট (হি.স.): আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে আরামবাগ পৌরসভার উদ্যোগে রবিবার ৩ নম্বর ওয়ার্ডের ভবঘুরে ভবনে আয়োজন করা হল এক স্বাস্থ্য শিবিরের। এই শিবিরে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। শিবিরগুলিতে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে।

রবিবারের শিবিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান বহু মানুষ। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হন এলাকার সাধারণ মানুষ।

এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক সমোর দও-সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা। তাঁদের উপস্থিতিতে শিবিরের পরিষেবা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়।

পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। বিশেষ করে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন বহু রোগী। পরিষেবা নিতে আসা রোগীদের একাংশ জানান, বাড়ির কাছেই এমন বিনামূল্যের স্বাস্থ্য শিবির হওয়ায় তাঁদের চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হয়েছে।

আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলিতেও শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবির চলবে বলে পৌরসভা সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande