দুর্গাপুরে বর্ষপূর্তিতে রক্তদান শিবির ডিবিডিসির
দুর্গাপুর, ৯ আগস্ট (হি. স.): সরকারি হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে বর্ষপূর্তিতে রক্তদান শিবির করল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল (ডিবিডিসি)। গত ২০১৯ সালের ১২ আগস্ট থেকে ২০২৬ সাল পর্যন্ত মানবিক সেবায় পথ হেঁটে চলেছে এই সেচ্ছাসেবী সংগঠন। ২০২৬ সালের
দুর্গাপুরে বর্ষপূর্তিতে রক্তদান শিবির ডিবিডিসির


দুর্গাপুর, ৯ আগস্ট (হি. স.): সরকারি হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে বর্ষপূর্তিতে রক্তদান শিবির করল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল (ডিবিডিসি)। গত ২০১৯ সালের ১২ আগস্ট থেকে ২০২৬ সাল পর্যন্ত মানবিক সেবায় পথ হেঁটে চলেছে এই সেচ্ছাসেবী সংগঠন। ২০২৬ সালের অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার ডি পি এল টাউনশিপ দুর্গাপুরে সংগঠনের প্রধান কার্যালয় রক্তবন্ধু ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের উপদেষ্টা দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক মাননীয় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মহানগরী শ্রীমতি অনিন্দিতা মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিক শ্রীমতি সঞ্চিতা কর্মকার, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী অভিজিৎ দত্ত, তাপস নায়ক। এই শিবিরের পৌরহিত করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম গুপ্ত। এদিন শিবিরে ৪১ জন রক্ত দান করেছেন। তাদের মধ্যে ৯ জন মহিলা রক্ত দান করেছেন। প্রথমবারের মতন রক্ত দান করেছেন তিনজন। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পার্থপ্রতিমগুপ্ত তার ৯৩ তম রক্তদান করেন। এছাড়াও শিবিরে পিতার স্মৃতির উদ্দেশ্যে ১৫ জন গরিব মায়ের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে সংগঠনের অন্যতম কার্যকারী সদস্যা শ্রীমতি অঙ্গনা চ্যাটার্জি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande