
মুর্শিদাবাদ, ৯ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ভাকুড়ি-হরিহরপাড়া রাজ্য সড়কের উপরে বারুইপাড়া মাঠপাড়ায় এক মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। মহিলার শরীরের ক্ষত দেখে দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ