ধনিয়াখালীতে বিজেপির তফসিলি জনজাতি মোর্চার সাংগঠনিক কর্মসূচি, উপস্থিত সিঙ্গুরের বিধায়ক ডঃ অরূপ কুমার দাস
সিঙ্গুর , ০৯ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টির তফসিলি জনজাতি মোর্চা, হুগলী সাংগঠনিক জেলার ধনিয়াখালী মণ্ডল–১-এর উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক ডঃ অরূপ কুমার দাস। রবিবার কর্মসূচিতে দলীয় কর্মী ও কার্যকর্ত
একটি মোর্চার কর্মসূচিতে বিধায়ক


সিঙ্গুর , ০৯ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টির তফসিলি জনজাতি মোর্চা, হুগলী সাংগঠনিক জেলার ধনিয়াখালী মণ্ডল–১-এর উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক ডঃ অরূপ কুমার দাস।

রবিবার কর্মসূচিতে দলীয় কর্মী ও কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিধায়ক। পাশাপাশি সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ডঃ অরূপ কুমার দাস বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক। আগামী দিনে মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ রেখে সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উপরও গুরুত্ব দেওয়া হবে।

এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী ও কার্যকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচির মাধ্যমে ধনিয়াখালী মণ্ডল–১ এলাকায় তফসিলি জনজাতি মোর্চার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার বার্তাও দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande