নাসিকে ২ বার ভূকম্পন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
মুম্বই, ৯ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে বেশ কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ''ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি''-র তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টায় নাসিকে ৪.৩ মাত্রার একটি ভূমিকম
নাসিকে ২ বার ভূকম্পন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা


মুম্বই, ৯ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে বেশ কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'-র তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টায় নাসিকে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়| তারপরই রবিবার ভোর ৫টা ৩৩ মিনিটে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়।

নাসিক জেলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের কাছে ভানবড় এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। নাসিক ছাড়াও সুরগানা, কালওয়ান, দেওলা, চান্দওয়াড়, পেঠ, দিন্ডোরি ও নিফাড় তহসিলের একাধিক জায়গায় মৃদু কম্পন অনুভূত হয়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সুরগানা তহসিলের ভাদর এবং দিন্ডোরি তহসিলের নানাশি এলাকায় বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখা গেছে| তবে কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জেলা প্রশাসনের ওই আধিকারিক আরও জানান, এলাকার বাঁধগুলিও পরীক্ষা করে দেখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande