
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে অমর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপি কার্যকর্তা কৌস্তভ বাগচী|
তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বর্ষপূর্তিতে সকল অমর শহিদকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।
স্বাধীনতার জন্য যাঁরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ ও সাহস আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে। তাঁদের স্বপ্নের শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
জয় হিন্দ!
পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিও রবিবার স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন করে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগস্ট ক্রান্তি দিবস
১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’। স্বাধীনতার লক্ষ্যে সেই আন্দোলন হয়ে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণজাগরণ।
দেশের স্বাধীনতার জন্য যাঁরা তাঁদের জীবন ও সর্বস্ব উৎসর্গ করেছিলেন, সেই সকল অমর স্বাধীনতা সংগ্রামীকে আগস্ট ক্রান্তি দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ