ছত্তিশগড়ে আগামী দু'দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
রায়পুর, ৯ আগস্ট (হি.স.): দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ছত্তিশগড়ে বর্ষা সক্রিয়। বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণাবর্ত-র কারণে রাজ্যে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করছে। রবিবার আবহাওয়া দফতর স
ছত্তিশগড়ে আগামী দু'দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা


রায়পুর, ৯ আগস্ট (হি.স.): দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ছত্তিশগড়ে বর্ষা সক্রিয়। বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণাবর্ত-র কারণে রাজ্যে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করছে। রবিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ছত্তিশগড়ের উত্তরাঞ্চলের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সরগুজা, বিলাসপুর, সুরজপুর এবং বলরামপুরের মতো উত্তরের জেলাগুলিতে আগামী দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়পুর এবং দুর্গ-সহ রাজ্যের অধিকাংশ এলাকায় সোমবার আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। বলরামপুর ও বিজাপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যে এখনও পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ কম রেকর্ড করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande