কলকাতা বিমানবন্দরে উদ্ধার ৫৫০টি বিরল প্রজাতির মাছ
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক কার্গোতে অভিযান চালিয়ে ৫৫০টি বিরল চান্না বরকা বা তিলা শোল উদ্ধার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। রবিবার এই বিষয়ে জানা গেছে| সূত্রের খবর, সামুদ্রিক মাছের কথা বলে কন্টেনারে করে ওই মাছগ
কলকাতা বিমানবন্দরে উদ্ধার ৫৫০টি বিরল প্রজাতির মাছ


কলকাতা, ৯ আগস্ট (হি.স.): কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক কার্গোতে অভিযান চালিয়ে ৫৫০টি বিরল চান্না বরকা বা তিলা শোল উদ্ধার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। রবিবার এই বিষয়ে জানা গেছে| সূত্রের খবর, সামুদ্রিক মাছের কথা বলে কন্টেনারে করে ওই মাছগুলি মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচারের চেষ্টা হচ্ছিল।

অভিযোগ, হিন্দোল হালদারের সংস্থার মাধ্যমে মাছগুলি বিদেশে পাঠানোর চেষ্টা হয়। মাছগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগ থেকে চারটি থার্মোকলের বাক্স নিয়ে যাওয়া হচ্ছিল। দমদম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কার্গো বিমানে ওইসব বাক্স মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল। অ্যাকোয়া এন্টারপ্রাইজ প্রোপাইটার হিন্দোল হালদার নামক এক ব্যক্তি ওই বুকিং করিয়েছিলেন। সেই খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা বিমানবন্দরে পৌঁছে যান। ওইসব বাক্সে তল্লাশি চালাতেই থরে থরে প্যাকেটে মিলল ওই দুর্লভ মাছ। দ্রুত সেগুলি বাজেয়াপ্ত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande