
হুগলি, ৯ আগস্ট (হি. স.) : হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা উপলক্ষে - 'জলছত্র'। রবিবার এই উপলক্ষে সেখানে চালু থাকা সেবা কেন্দ্রতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। এই প্রসঙ্গে এদিন স্থানীয় বিধায়ক সন্ত পান জানিয়েছেন যে, শ্রাবণ মাস জুড়ে চলছে এই বৃহৎ উৎসব| সেই উপলক্ষে সেবা কেন্দ্র খোলা হয়েছে। আরামবাগ জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা উপস্থিত ছিলেন এদিন। উল্লেখ্য, তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে যে সেবা কেন্দ্র চলছে ভারতীয় জনতা পার্টির তরফে এই ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের সেবাকেন্দ্র থেকে দুপুরের আহার তৎসহ পানীয় জলের বোতল এবং শুকনো খাবার বিতরণ করছেন বিজেপির কর্মীরা। সেইসঙ্গে জাঙ্গিপাড়ার বিজেপির বিধায়ক প্রসেনজিৎ বাগ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত