ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, আজ ৯ আগস্ট, ১৯৪২ সালের ''ভারত ছাড়ো'' আন্দোলনে
সিএএ-র অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, আজ ৯ আগস্ট, ১৯৪২ সালের 'ভারত ছাড়ো' আন্দোলনের ৮৪-তম বর্ষপূর্তি। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সেদিন সারা দেশ এক কন্ঠে গর্জে উঠেছিল 'করেঙ্গে ইয়া মরেঙ্গে'।

মুখ্যমন্ত্রী আরও জানান, ঐতিহাসিক 'ভারত ছাড়ো' আন্দোলনে দেশের হাজারো বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন, শুধু আগামী প্রজন্ম যেন স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারে সেই লক্ষ্যে। আজকের এই ঐতিহাসিক দিনে সেই সব বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাঁদের ত্যাগ ও সাহসই আমাদের আজকের এই স্বাধীন ভারতের ভিত্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande