
তারকেশ্বর , ৯ আগস্ট (হি.স.): রবিবার তারকেশ্বরের পবিত্র তারকনাথ ধামে এসে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এদিন তারকেশ্বর মন্দিরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বিধায়কের পক্ষ থেকে অধ্যক্ষকে তারকনাথের প্রতিকৃতি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু তারকনাথ মন্দিরে প্রবেশ করে বাবা তারকনাথের পুজো দেন এবং মন্দিরে প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষের তরফেও তাঁকে স্বাগত জানানো হয় বলে জানা গিয়েছে।
রবিবার তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যেই অধ্যক্ষের এই সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়। পুজো শেষে তিনি মন্দির চত্বর থেকে বেরিয়ে যান।
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, অধ্যক্ষের তারকেশ্বর আগমন ও বাবা তারকনাথের পুজো দেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। এদিনের সফরকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA