'অভয়া'-কে স্মরণ, সরকারি হাসপাতালে ২ মিনিটের নীরবতা
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): আজ আর জি কর কাণ্ডের দু’বছর। রাজ্য সরকারের উদ্যোগে ‘অভয়া’কে এদিন স্মরণ করা হয়। রাজ্যের সব সরকারি হাসপাতালে ২ মিনিটের নীরবতা পালন করা হয়। সকাল ১১টা থেকে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিটের নীরবতা পালন করা হয়েছে। আরজি
'অভয়া'-কে স্মরণ, সরকারি হাসপাতালে ২ মিনিটের নীরবতা


কলকাতা, ৯ আগস্ট (হি.স.): আজ আর জি কর কাণ্ডের দু’বছর। রাজ্য সরকারের উদ্যোগে ‘অভয়া’কে এদিন স্মরণ করা হয়। রাজ্যের সব সরকারি হাসপাতালে ২ মিনিটের নীরবতা পালন করা হয়। সকাল ১১টা থেকে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিটের নীরবতা পালন করা হয়েছে।

আরজি করের নির্যাতিতার স্মরণে রবিবার রাজ্যের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিষ্ঠানে দু’মিনিট নীরবতা পালন করা হয়েছে। শুধু তা-ই নয়, নীরবতা পালনের আগে প্রদীপ জ্বালিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি উদ্যোগে এই প্রথম আরজি করের নির্যাতিতাকে স্মরণ করা হল।

২০২৪ সালের ৯ অগস্ট। আর জি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আন্দোলন, প্রতিবাদ, রাত জাগা, অনশন, অহরহ মিছিল, সুবিচারের দাবিতে পথে নেমেছিল সমাজের নানা শ্রেণির মানুষ। দু’বছর ধরে এই ঘটনাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে, সরকারও বদলেছে। তখন যাঁরা বিরোধী ছিলেন, এখন তাঁরা শাসক। সেই শাসক দলের বিধায়ক নির্যাতিতার মা। এখনও টাটকা বছর দুই আগের ৯ আগস্টের সেই স্মৃতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande