বৃষ্টির বিরাম নেই, দক্ষিণ ও উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): বর্ষার বৃষ্টির বিরাম নেই। তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি কর
বৃষ্টির বিরাম নেই, দক্ষিণ ও উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা


কলকাতা, ৯ আগস্ট (হি.স.): বর্ষার বৃষ্টির বিরাম নেই। তার উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। রবিবাসরীয় সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন্ন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande