বলাগড়ের দাড়পাড়ায় মর্যাদার সঙ্গে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
হুগলি, ৯ আগস্ট (হি.স.): হুগলির বলাগড়ের দারপাড়া এলাকায় রবিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকারকে সম্মান জানিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরক
আদিবাসী মিত্র করছেন মন্ত্রী  সুমনা সরকার


হুগলি, ৯ আগস্ট (হি.স.): হুগলির বলাগড়ের দারপাড়া এলাকায় রবিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকারকে সম্মান জানিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। তাঁদের গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতি যে সমাজ ও দেশের অমূল্য সম্পদ, সেই বার্তাই উঠে আসে এদিনের কর্মসূচিতে।

মন্ত্রী সুমনা সরকার বলেন, আদিবাসী সমাজের পাশে থাকা এবং তাঁদের অধিকার ও ঐতিহ্যকে সম্মান জানানো সকলের দায়িত্ব। তাঁদের সমৃদ্ধ সংস্কৃতি ও পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী সমাজের সকল ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande