আগরতলায় ট্রাক ড্রাইভার মজদুর সংঘের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের রাজ্য সম্মেলন রবিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সম্মেলনট
ট্রাক ড্রাইভারদের সম্মেলন


আগরতলা, ৯ আগস্ট (হি.স.) : ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের রাজ্য সম্মেলন রবিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী দেবশ্রী কলই, সাধারণ সম্পাদক তপন কুমার দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও প্রতিনিধিরা।

সম্মেলনে ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত ট্রাক চালক ও শ্রমিকদের সমস্যা, কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি এবং সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ট্রাক চালক ও পরিবহণ শ্রমিকরা রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত। পণ্য পরিবহণের ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কর্মক্ষেত্রে বিভিন্ন সময় তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার বিষয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়।

এদিন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী দেবশ্রী কলই বলেন, এটি একটি ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জানান, এদিনের সম্মেলনে সারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে শ্রমিকদের স্বার্থে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার পাশাপাশি আগামী দিনে বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande