
হুগলি , ৯আগস্ট (হি.স.): শ্রাবণ মাস উপলক্ষে রবিবার উত্তরপাড়ার মাখলা এলাকার বিড়লা মোড় চৌরাস্তা শিব মন্দিরে অনুষ্ঠিত হল সামূহিক মহারুদ্রাভিষেক। ‘সংকল্প’-এর উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি সামূহিক মহারুদ্রাভিষেকের পুজোয় অংশগ্রহণ করেন।
শ্রাবণ মাসে শিবের আরাধনাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারুদ্রাভিষেক সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা শিবের কাছে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণ করেন।
‘সংকল্প’-এর পক্ষ থেকে শ্রাবণ মাসের এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের অংশগ্রহণেই এই ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আরও সার্থক হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA