নয়ডায় নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
নয়ডা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নিখোঁজ এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ইকোটেক-৩ থানার কুলেসরা এলাকায় দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ দেহ
নয়ডায় নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার


নয়ডা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নিখোঁজ এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ইকোটেক-৩ থানার কুলেসরা এলাকায় দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

বুধবার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের মিডিয়া ইনচার্জ সুবোধ কুমার জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম রাজীব (৪০)। তিনি মূলত কাসগঞ্জ জেলার সীতাপুর থানার অন্তর্গত পিলখনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে গ্রেটার নয়ডার নিউ প্রিন্স কলোনির কুলেসরা এলাকায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর রাতে রাজীব পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে ইকোটেক-৩ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার রাতে কুলেসরা এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাজীব বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বলে তদন্তে জানা গিয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা রাজীবকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande