
লখনউ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রদেশ সভাপতি পঙ্কজ চৌধুরী শুক্রবার দলের প্রকোষ্ঠ সংযোজক এবং সোশ্যাল মিডিয়া বিভাগে পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। রাজ্য বিজেপির তরফে প্রকাশিত তালিকায় প্রকোষ্ঠ সংযোজক, সহ-সংযোজক, সোশ্যাল মিডিয়া প্রভারি, সহ-সংযোজক এবং সদস্যদের নাম রয়েছে।
শুক্রবার রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরীর প্রকাশিত তালিকা অনুযায়ী, ওমপ্রকাশ শ্রীবাস্তবকে প্রকোষ্ঠ সংযোজক এবং সন্তরাম যাদব ও ডা. মিথিলেশ ত্রিপাঠীকে প্রকোষ্ঠ সহ-সংযোজকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সুভাষ যদুবংশকে সোশ্যাল মিডিয়া প্রভারির দায়িত্ব দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া সহ-সংযোজক পদে গৌরব বার্ষ্ণেয়, বিনীত মালব্য, অনুজ চৌধুরী, মনোজ মৌর্য, নিখিল সিনহা এবং বিবেক লবানিয়াকে নিয়োগ করা হয়েছে। এছাড়া জয়ন্ত শিবাচ, ওয়াই. কে. শর্মা এবং অভিমন্যু সিংহকে সোশ্যাল মিডিয়া সদস্য করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য