
পূর্ব সিংভূম, ১৮ সেপ্টেম্বর (হি. স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ঘটল এক সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, ঘাটশিলা এলাকার তমলুকে । দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের মৃত্যু হয়েছে। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাস্তায় পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজনের নাম বসু বাস্কে হিসেবে জানা গেছে, অন্যজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আহতের নাম রথু।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা একই বাইকে চেপে তিনজন তমলুক এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বাইকটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এতে তিনজনই গুরুতরভাবে আহত হয় ও ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের । স্থানীয় বাসিন্দারা বাকি দুজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় জনের মৃত্যু হয়। আহত বাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়নাতদন্ত সম্পন্ন করে তা পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক