নয়ডায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ৩
নয়ডা,১৮ সেপ্টেম্বর ( হি.স): উত্তর প্রদেশের নয়ডার পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির। দুর্ঘটনায় আরও তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে, যেওয়ার থানার অন্তর্গত এলাকায়। এদিন এক পুলিশ আধিক
নয়ডায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ৩


নয়ডা,১৮ সেপ্টেম্বর ( হি.স): উত্তর প্রদেশের নয়ডার পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির। দুর্ঘটনায় আরও তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে, যেওয়ার থানার অন্তর্গত এলাকায়। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম সৌরভ। আহতদের নাম অমিত, অভিষেক এবং শিবম। জাহাঙ্গীরপুর-ঝাঝর সড়ক ধরে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সমাধিতে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় আহত হয় গাড়িতে থাকা চারজন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন আহতের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তারা বর্তমানে চিকিৎসাধীন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৫৮ থানার অন্তর্গত এলাকায়। এদিন এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তি মুরাদাবাদের বাসিন্দা কপিল শর্মা (৩৩)। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande