নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ, শিশুখাদ্যের বিভ্রান্তিকর দাবিতে তিন মামলা
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শিশুখাদ্য প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়া লিমিটেডের দুটি ইউনিটের বিরুদ্ধে বড় পদক্ষেপ করেছে ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। শুক্রবার কর্তৃপক্ষ নেসলে ইন্ডিয়ার দুটি প্রধান পণ্য—‘ন্যান এক্সেলা প্
নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ, শিশুখাদ্যের বিভ্রান্তিকর দাবিতে তিন মামলা


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শিশুখাদ্য প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়া লিমিটেডের দুটি ইউনিটের বিরুদ্ধে বড় পদক্ষেপ করেছে ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।

শুক্রবার কর্তৃপক্ষ নেসলে ইন্ডিয়ার দুটি প্রধান পণ্য—‘ন্যান এক্সেলা প্রো স্টেজ-১’ এবং ‘ল্যাক্টোজেন প্রো-১’ নিয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে। নেসলে ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় পদক্ষেপ শুরু করেছে কর্তৃপক্ষ।

ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হওয়া এই পণ্যগুলির তদন্তে দেখা যায়, সংস্থা তাদের পণ্যের ক্ষেত্রে ‘পাঁচ এইচএমও’, ‘হুই প্রোটিন’ এবং ‘সহজে হজমযোগ্য হুই প্রোটিন’-এর মতো দাবি করছিল। নিয়ম অনুযায়ী, শিশুখাদ্য পণ্যের ক্ষেত্রে বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে এই ধরনের দাবি বা বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ‘শিশু পুষ্টি বিধি, ২০২০’ এবং ‘শিশু দুগ্ধ বিকল্প আইন, ১৯৯২’-এর সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সংস্থার ‘ফলো-আপ ফর্মুলা’-র একটি নমুনার পরীক্ষাগারে করা পরীক্ষায় নির্ধারিত মানের তুলনায় বায়োটিনের পরিমাণ কম পাওয়া যায়। পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হলেও নমুনাটি নির্ধারিত মান পূরণ করতে পারেনি। এই কারণেই নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande