প্রয়াগরাজে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
প্রয়াগরাজ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও সংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পূর্বাভাস জারি করেছে ভারতের আবহাওয়া দফতরের লখন
প্রয়াগরাজে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা


প্রয়াগরাজ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও সংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পূর্বাভাস জারি করেছে ভারতের আবহাওয়া দফতরের লখনউ কেন্দ্র।

আবহাওয়া দফতর জানিয়েছে, প্রয়াগরাজ, মির্জাপুর, সোনভদ্র, চন্দৌলি, গাজিপুর, বালিয়া, আজমগড়, মউ, আম্বেদকরনগর, দেওরিয়া, অযোধ্যা, গোরক্ষপুর, সন্ত কবীরনগর, বস্তি, গোন্ডা, সিদ্ধার্থনগর এবং সংলগ্ন এলাকায় আবহাওয়া খারাপ হতে পারে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে।

কানপুরের চন্দ্রশেখর আজাদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ ডা. এসএন সুনীল পাণ্ডের মতে, বর্ষার বিদায়ের আগে বাতাসে আর্দ্রতা এবং স্থানীয় আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টায় প্রয়াগরাজ ও আশপাশের এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের নাউকাস্ট পূর্বাভাসে প্রয়াগরাজ-সহ একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।

ডা. পাণ্ডে খারাপ আবহাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বজ্রপাতের সময় গাছ, বিদ্যুতের খুঁটি এবং খোলা মাঠ থেকে দূরে থাকাই নিরাপদ বলে জানিয়েছেন তিনি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে কৃষকদেরও জমিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande