সারণে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পলাতক ৪ দুষ্কৃতী
সারণ, ১৮ সেপ্টেম্বর (হি. স.): বিহারের সারণে প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পলাতক চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, সারণের মাঝি থানা অন্তর্গত এলাকার সোনবর্ষা গ্রামে। প্রায় দুই লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্
সারণে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পলাতক ৪ দুষ্কৃতী


সারণ, ১৮ সেপ্টেম্বর (হি. স.): বিহারের সারণে প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পলাতক চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, সারণের মাঝি থানা অন্তর্গত এলাকার সোনবর্ষা গ্রামে। প্রায় দুই লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রাজ কুমার ভারতী কাজের সূত্রে পঞ্জাবে দিনমজুরের কাজ করে। ঘটনার সময় বাড়িতে কেবল তার স্ত্রী এবং কন্যা ছিল। সশস্ত্র দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে ঢুকে মা ও মেয়েকে একটি ঘরে বন্দি করে । এরপর ঘরের তালা ভেঙে সমস্ত গয়না ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে দুষ্কৃতীদের শনাক্তকরণ ও গ্রেফতারের দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande