নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
নয়ডা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডার সেক্টর-৬৩ এলাকায় এক পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুক্রবার সকালে এফ-ব্লকে অবস্থিত পোশাক কারখানার চারতলায় আচমকা এই আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর
নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে


নয়ডা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডার সেক্টর-৬৩ এলাকায় এক পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুক্রবার সকালে এফ-ব্লকে অবস্থিত পোশাক কারখানার চারতলায় আচমকা এই আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর আটটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন এক দমকল বাহিনীর আধিকারিক জানিয়েছেন, সেক্টর-৬৩ এফ-ব্লকের একটি এক্সপোর্ট গার্মেন্ট কারখানার চতুর্থ তলায় সকালে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। খবর পাওয়ামাত্রই দমকলের ৮টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে । বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দমকল বাহিনী। তবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande