
বাহরাইচ, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের বাহরাইচে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ট্রাকে লাগলো ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রিসিয়া থানার অন্তর্গত এলাকায়, লখিমপুর জাতীয় সড়ক। রিসিয়া মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকাই আগুন ধরে যায়। আগুন দেখে আশপাশের গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ।
তবে সৌভাগ্যবশত, আগুন লাগার বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাক চালক দ্রুত গাড়ি থেকে লাফ দেয়। ফলে সে প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ।
দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ট্রাকটির অধিকাংশ অংশই ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঠিক কী কারণে ট্রাকে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক