
নয়ডা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার পৃথক এলাকায় ঘটল চারজনের রহস্যমৃত্যু। প্রথম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, নয়ডা থানার অন্তর্গত গৌর সুন্দরম সোসাইটিতে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অনুরাধা (২৪)। নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
দ্বিতীয় ঘটনাটি ঘটে , বিসরখ থানার অন্তর্গত এলাকায় । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি গৌর সিটির বাসিন্দ পীযূষ সোলাঙ্কি (২৪)। সে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটে
বিসরখ থানার অন্তর্গত হৈবতপুর গ্রামে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি হৈবতপুর গ্রামের বাসিন্দা বেবি ওরফে অদিতি (২৫)। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চতুর্থ ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে, এক্সপ্রেসওয়ে থানার অন্তর্গত এলাকায়। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম ওয়াজিদপুর গ্রামের বাসিন্দা বিনোদ ( ৫৫ )। বৃহস্পতিবার রাতে হঠাৎই সে নিজের বাড়িতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চারটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক