মির্জাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ১, গুরুতরভাবে আহত ১
মির্জাপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটল এক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজগড় থানার অন্তর্গত দাদরা বাজারে । একটি অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ২০ বছর বয়সী এক তরুণ বাইক আরোহীর । গুরুতর আহত
মির্জাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ১, গুরুতরভাবে আহত ১


মির্জাপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটল এক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজগড় থানার অন্তর্গত দাদরা বাজারে । একটি অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ২০ বছর বয়সী এক তরুণ বাইক আরোহীর । গুরুতর আহত হয়েছে আরও এক । পুলিশ সূত্রে শুক্রবার জানা গেছে, মৃত ব্যক্তি কুড়ি গ্রামের বাসিন্দা অঙ্কিত (২০)। মুম্বইতে থেকে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। আহত ব্যক্তি দাদরা গ্রামের বাসিন্দা বলিরাম যাদব (৩২)। বৃহস্পতিবার রাতে দুজনেই মুম্বাই থেকে গ্রামে ফেরে।

দুজনে একই বাইকে চড়ে দাদরায় যাচ্ছিল। দাদরা বাজারে একটি দ্রুতগামী ট্রাক তাদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। পুলিশ উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অঙ্কিতকে মৃত বলে ঘোষণা করেন। বলিরামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande