মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু গর্ভবতী মহিলার
মির্জাপুর,১৮ সেপ্টেম্বর ( হি. স) : উত্তর প্রদেশের মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু এক গর্ভবতী মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রাজগড় থানার অন্তর্গত লুসা গ্রামে । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাসন্তী দেবী(২৩)। সে লুসা গ্রামের
মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু গর্ভবতী মহিলার


মির্জাপুর,১৮ সেপ্টেম্বর ( হি. স) : উত্তর প্রদেশের মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু এক গর্ভবতী মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রাজগড় থানার অন্তর্গত লুসা গ্রামে । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাসন্তী দেবী(২৩)। সে লুসা গ্রামের বাসিন্দা।

শুক্রবার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে একটি বিষধর সাপ তার বিছানায় উঠে পড়ে এবং ঘুমন্ত বাসন্তীকে কামড় দেয়। যন্ত্রণা অনুভব করায় মহিলা সঙ্গে সঙ্গেই বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পর বাসন্তীর স্বামী রবি নারায়ণ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানায়। স্বামীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande