
নয়ডা, ১৮ সেপ্টেম্বর, (হি. স.): উত্তর প্রদেশের নয়ডায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, জারচা থানার অন্তর্গত রাণোলি লতিফপুর গ্রামে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শচীন কুমার এবং সুবে বংশল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, কার্তুজ এবং একটি ছুরি ।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় মঙ্গলবার রাণোলি লতিফপুর গ্রামে দুই দুষ্কৃতী গুলি চালায়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার পর জানতে পারে, ঘটনায় জড়িত অভিযুক্তরা গাড়িতে চেপে সালারপুর গ্রামের পাশ দিয়ে যাচ্ছে।
খবর পাওয়ামাত্রই পুলিশ গাড়িটিকে আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল, কার্তুজ ও একটি ছুরি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা মঙ্গলবারের গুলি চালানোর কথা স্বীকার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক