দেশে আইফোন ১৮ প্রো-র বিক্রি শুরু, অ্যাপল স্টোরের বাইরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে দীর্ঘ লাইন
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দেশে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হয়েছে। শুক্রবার দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরের বাইরে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। পছন্দের আইফোন মডেলটি সবার আগে কিনতে অনেকেই রাত থেকেই লাইনে
দেশে আইফোন ১৮ প্রো-র বিক্রি শুরু,  অ্যাপল স্টোরের বাইরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে দীর্ঘ লাইন


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দেশে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হয়েছে। শুক্রবার দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরের বাইরে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। পছন্দের আইফোন মডেলটি সবার আগে কিনতে অনেকেই রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন।

দিল্লি-সহ দেশের অন্যান্য মহানগরে শুক্রবার সকালে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স বিক্রির জন্য উপলব্ধ হতেই সাকেতের সিলেক্ট সিটি ওয়াক মলের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড় জমে যায়। একইভাবে উত্তরপ্রদেশের নয়ডার ডিএলএফ মলে অবস্থিত অ্যাপল স্টোরেও নতুন ডিভাইস কিনতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।

মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড ড্রাইভের অ্যাপল স্টোরের বাইরেও ক্রেতাদের ভিড় দেখা যায়। বেঙ্গালুরুতেও সদ্য বাজারে আসা আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনতে অ্যাপল স্টোরের বাইরে ক্রেতাদের দীর্ঘ লাইন ছিল।

মুম্বইয়ের এক ক্রেতা জানান, তিনি রাত ১০টা থেকে লাইনে রয়েছেন এবং সকাল ৮টার প্রথম স্লট পেয়েছেন। বেঙ্গালুরুর এক ক্রেতার কথায়, আইফোনের নতুন মডেল বাজারে আসার দিনটি উৎসবের মতো। দিল্লির এক ক্রেতা বলেন, “আমি ১৮ প্রো ম্যাক্স ১ টেরাবাইট নিতে এসেছি। আগে থেকেই প্রি-বুক করেছি, এখন শুধু অপেক্ষা করছি।”

উল্লেখ্য, আইফোন ১৮ প্রো-র প্রাথমিক দাম ১,৬৪,৯০০ টাকা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ১,৭৯,৯০০ টাকা। প্রথমবার নতুন প্রো মডেলগুলি ভারতে তৈরি হয়েছে এবং প্রথম দিন থেকেই ভারতীয় বাজারে বিক্রির পাশাপাশি চেন্নাইয়ের ইউনিট থেকে বিশ্বের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande