পোলবা মহাবিদ্যালয়ের পরিচালন পর্ষদের নবনিযুক্ত সভাপতি সুবীর নাগের প্রথম পরিদর্শন
আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.): পোলবা মহাবিদ্যালয়ের পরিচালন পর্ষদের (গভর্নিং বডি) নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কলেজ প্রাঙ্গণ পরিদর্শন করলেন সুবীর নাগ। বুধবার তিনি কলেজে পৌঁছালে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে অত্যন্
সংবর্ধনা কলেজের পক্ষ থেকে


আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.): পোলবা মহাবিদ্যালয়ের পরিচালন পর্ষদের (গভর্নিং বডি) নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কলেজ প্রাঙ্গণ পরিদর্শন করলেন সুবীর নাগ। বুধবার তিনি কলেজে পৌঁছালে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে অত্যন্ত উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

পরিদর্শনকালে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন সুবীর নাগ। কলেজের পঠনপাঠন সহ সার্বিক পরিকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যবান মতামত ও পরামর্শ তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন।

আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সভাপতি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানসিক ও সার্বিক বিকাশ এবং কলেজের সার্বিক পরিকাঠামোগত রূপান্তরের ওপর বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই লক্ষ্য পূরণে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সমন্বিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ আহ্বান করেন তিনি।

সুবীর নাগ জানান, সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে পোলবা মহাবিদ্যালয়কে অঞ্চলের একটি শ্রেষ্ঠ ও সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। নবনিযুক্ত সভাপতির এই প্রথম আগমন ও সুনির্দিষ্ট উন্নয়নমূলক রূপরেখাকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande