নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি, হুগলিতে ‘সেবা সংকল্প অভিযান’-এর বার্তা দিলেন মন্ত্রী সুমনা সরকার
আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবা ও প্রশাসনিক দক্ষতার সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং ‘সেবা সংকল্প অভিযান’-এর বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বিজেপ
সাংবাদিক  সম্মেলনে সুমনা সরকার


আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবা ও প্রশাসনিক দক্ষতার সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং ‘সেবা সংকল্প অভিযান’-এর বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বিজেপির হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্ব। বুধবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দীর্ঘ জনসেবামূলক জীবন, দেশের পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং দেশের মানুষের কল্যাণে গৃহীত নানা দূরদর্শী পদক্ষেপের কথা বিশদে তুলে ধরা হয়। একই সঙ্গে 'সেবা সংকল্প অভিযান'-এর মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুমনা সরকার বলেন, জনসেবা, দেশের সর্বাঙ্গীন উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নিরলস কর্মযজ্ঞকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। সেবা, সংকল্প ও আত্মনিবেদনের ওপর ভিত্তি করে শুরু হওয়া এই উন্নয়নযাত্রা আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার সাফল্য উদযাপনকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও অভূতপূর্ব উৎসাহ ও উন্মাদনা লক্ষ করা যায়। জনসেবার মুল নীতিকে সামনে রেখে আগামী দিনে এলাকা জুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করার স্পষ্ট বার্তা দেওয়া হয় এদিনের দলীয় সাংবাদিক সম্মেলন থেকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande