
রায়পুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): ক্রমাগত মানসিক চাপের অভিযোগ। আত্মহত্যার পথ বেছে নিলেন ছত্তিশগড়ের রায়পুরের এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটে বুধবার সকালে। রায়পুরের কাছে একটি কমিউনিটি ভবনের কাছে কনস্টেবলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম রাম আশ্রা পোরাতে। পরিবারের সদস্যদের অভিযোগ , বেশ কিছুদিন ধরেই পুলিশের উর্ধতন বিভাগ থেকে তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিলো। তাদের অনুমান, এর পিছনে যুক্ত কোনও পুলিশ আধিকারিক। পরিবারের সদস্যরা দাবি করেন , ক্রমাগত অসম্মানজনক আচরণ ও পদ থেকে অপসারণ করার বিষয়টি তাঁর মর্মান্তিক পরিণতির একমাত্র কারণ। তবে এই আত্মহত্যার পিছনে কোনও পারিবারিক যোগ রয়েছে নাকি কর্মস্থলের মানসিক চাপ , তাও খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক