(সংশোধন) হলদিয়ায় ট্রমা সেন্টার গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা
​হলদিয়া, ১৪ অক্টোবর (হি.স.) :পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিল্প শহর হলদিয়ায় বহু দিন ধরেই একটি আধুনিক ট্রমা সেন্টার গড়ে তোলার দাবি উঠে আসছিল। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দাবি বাস্তবায়িত হতে চলেছে। আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন ট্
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা হলদিয়ায় ট্রমা সেন্টার


​হলদিয়া, ১৪ অক্টোবর (হি.স.) :পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিল্প শহর হলদিয়ায় বহু দিন ধরেই একটি আধুনিক ট্রমা সেন্টার গড়ে তোলার দাবি উঠে আসছিল। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দাবি বাস্তবায়িত হতে চলেছে। আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন ট্রমা সেন্টারটির কাজ সম্পন্ন করে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই ট্রমা সেন্টারে প্রাথমিকভাবে ১৫টি বেডের আপৎকালীন জরুরি পরিষেবা মিলবে।​নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি যখন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (HDA)-র চেয়ারম্যান পদে ছিলেন, ঠিক সেই সময় থেকেই শিল্পাঞ্চলের শ্রমিক ও সাধারণ মানুষের সুরক্ষায় একটি ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও দাবি উঠেছিল। এই সুবৃহৎ প্রকল্পটির রূপায়ণে ‘ইন্ডিয়ান অয়েল’ (IOCL) কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা ফান্ড থেকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জমি ও অন্যান্য আর্থিক সাহায্য মিলিয়ে ১৮ কোটি টাকা প্রদান করা হয়েছে।​গুরুশিল্প পরিবেষ্টিত এই অঞ্চলে রাসায়নিক ও ভারী কলকারখানা থাকার কারণে যে কোনো সময় অনভিপ্রেত দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। অথচ এতদিন শ্রমিকদের তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য স্থানীয় বা কাছাকাছি এলাকায় কোনো উপযুক্ত আপৎকালীন ট্রমা কেয়ার ব্যবস্থা ছিল না। সেই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে ইন্ডিয়ান অয়েলের আর্থিক সহায়তার পাশাপাশি ‘ন্যাশনাল হেলথ মিশন’ (NHM) কর্মসূচির আওতায় আরও ৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, সর্বসাকুল্যে মোট ২৮ কোটি টাকার এই বৃহৎ উন্নয়নমূলক প্রকল্পের রূপায়ণ দ্রুত শেষ হবে এবং দ্রুত মানুষ এর সুফল পাবেন বলে মুখ্যমন্ত্রী দৃঢ় আশা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande