রাঙনো রাস্তায় বাইকের 'পিছলে পড়া' নিয়ে বিতর্ক
কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : কলকাতার রাস্তাঘাট রাঙনো হয়েছে নানা রঙে। বিভিন্ন জায়গায় রঙের পোঁচ। কোথাও কালো পিচ ঢালা রাস্তা রামধনুর রূপ নিয়েছে। বিতর্কের মাঝে বৃষ্টিভেজা চিংড়িঘাটা উড়ালপুলে পর পর কয়েকটি বাইক পিছলে পড়াযর অভিযোগে অস্বস্তিতে পড়ে
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : কলকাতার রাস্তাঘাট রাঙনো হয়েছে নানা রঙে। বিভিন্ন জায়গায় রঙের পোঁচ। কোথাও কালো পিচ ঢালা রাস্তা রামধনুর রূপ নিয়েছে। বিতর্কের মাঝে

বৃষ্টিভেজা চিংড়িঘাটা উড়ালপুলে পর পর কয়েকটি বাইক পিছলে পড়াযর অভিযোগে অস্বস্তিতে পড়েছে শাসকপক্ষ।

সরব হয়েছে বিরোধীরা

বাইকচালকদের একাংশ অভিযোগ করছেন, কলকাতায় রাঙানো রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় চাকা পিছলে যাচ্ছে। রোদের সময় চোখ ধাঁধাচ্ছে। ওই নিয়ে প্রশ্ন করতেই দৃশ্যত বিরক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাস্তায় রং করার জন্য দুর্ঘটনা হচ্ছে, এমন কোনও তথ্য তাঁর কাছে নেই।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমে বলেন, ‘‘একটি বাইক পড়ে গেল। সেটি সামনের আর একটি বাইকে ধাক্কা মারে। কেন পড়ে গেল আমরা জানি না। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে।’’

তিনি জানান, রাস্তায় যে রং ব্যবহার করা হয়েছে, সেগুলো ‘অ্যন্টি-স্কিড’। পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর সংযোজন, ‘‘তবে আমি শুনলাম রঙে অনেকের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সেটা আমরা দেখে নিচ্ছি। যদি মানুষের অসুবিধা হয়, তার বিকল্প ব্যবস্থাও হবে।’’ তাঁর দাবি, পুজোর আগে শহরকে এ ভাবে সাজানো, রাস্তা রং ইত্যাদি মানুষ খুব ভাল ভাবেই নিয়েছেন।

অন্য দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু ব্যাখ্যা দিয়েছেন, বেশ কয়েকটি উড়ালপুলে রং হয়েছে। দুর্ঘটনা কি সর্বত্র হয়েছে? তাঁর কথায়, ‘‘রং করার জন্য দুর্ঘটনা হয় নাকি! কতগুলো উড়ালপুলে দুর্ঘটনা হয়েছে?’’ শুভেন্দু এ-ও জানান, ঘটনা সম্পর্কে পুরোপুরি না জেনে তিনি আর কোনও মন্তব্য করবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande